সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’ ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে, নিহত ৪ আহত ১০

মালয়েশিয়ার এক রাজ্যে বছরে ১৬৭৫ জনের ইসলাম গ্রহণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২০২৫ সালে এক হাজার ৬৭৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেশটির ইসলামি প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

এ তথ্য জানিয়েছেন দাতো সালেহুদ্দিন সাইদিন। তিনি মজলিস আগামা ইসলাম সেলাঙ্গর (এমএআইএস)-এর চেয়ারম্যান। সংস্থাটি সেলাঙ্গর রাজ্যের ইসলামি বিষয়াবলি তদারকি ও মুসলিম সমাজের উন্নয়নে কাজ করে থাকে।

তিনি জানান, ইসলাম গ্রহণকারীদের মধ্যে ৭৭২ জন বিভিন্ন মসজিদভিত্তিক প্রতিষ্ঠান ও ইসলামি বেসরকারি সংস্থার অধীনে পরিচালিত কনভারশন ম্যানেজমেন্ট সেন্টারস-এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। অন্যরা এমএআইএসের প্রধান কার্যালয় এবং জেলা পর্যায়ের ইসলামি ধর্মীয় দপ্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের নিবন্ধন সম্পন্ন করেন।

সংশ্লিষ্টদের মতে, সেলাঙ্গরে ইসলাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দাওয়াহ কার্যক্রমের বিস্তার এবং সামাজিক সহাবস্থানের ইতিবাচক পরিবেশের কারণে ইসলাম গ্রহণকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে ইসলামি শিক্ষা, দাওয়াহ ও নতুন মুসলিমদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ পরিচালিত হচ্ছে।

সূত্র: ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ