সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’ ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে, নিহত ৪ আহত ১০

হজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হারামাইন হাই স্পিড রেলওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মক্কা ও মদিনার মধ্যে হজযাত্রীদের দ্রুত ও নিরাপদ পরিবহনে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম আধুনিক রেল নেটওয়ার্ক হারামাইন হাই স্পিড রেলওয়ে। ১৪৪৭ হিজরি হজ মৌসুমে এই রেলসেবা ব্যবহার করে লাখ লাখ যাত্রী পরিবহনের বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে হারামাইন হাই স্পিড রেলওয়ে কর্তৃপক্ষ ৫৩০০টিরও বেশি ট্রিপ পরিচালনার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ ১০ হাজার আসন প্রস্তুত রাখা হয়েছে, যাতে মক্কা, মদিনা এবং দুই পবিত্র নগরীর মধ্যকার যাতায়াত নির্বিঘ্ন হয়।

এই রেল নেটওয়ার্কটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলাচল করতে সক্ষম। ফলে দীর্ঘ সময়ের সড়কপথের ভোগান্তি এড়িয়ে অল্প সময়ে হজযাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সময়নিষ্ঠ পরিষেবার কারণে এটি হজ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি সরকার হজ ব্যবস্থাপনাকে আধুনিক ও সহজতর করার অংশ হিসেবে এই রেল প্রকল্প চালু করে। বিশেষ করে মক্কা ও মদিনার মধ্যে যাতায়াতকে দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী করার লক্ষ্যেই এই উচ্চগতির রেল ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বর্তমানে লাখো হজযাত্রী এই সেবা ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে পবিত্র নগরীগুলোর মধ্যে যাতায়াত করছেন, যা হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ