রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

মক্কা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে পিতলে খোদাইকৃত বিরল কুরআন শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি জাদুঘরে পিতলে খোদাইকৃত পবিত্র কোরআনের একটি অনন্য কপি প্রদর্শনের জন্য রাখা হয়েছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

ইসলামি ঐতিহ্য ও শিল্পকলার অসাধারণ নিদর্শন হিসেবে বিবেচিত এই কুরআনের প্রতিটি আয়াত সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে পিতলের পাতায় খোদাই করা হয়েছে। ঐতিহাসিক এই শিল্পকর্মটি ইসলামি ক্যালিগ্রাফি, ধাতব শিল্প ও নান্দনিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বিরল এ কুরআনটি শুধু ধর্মীয় মূল্যবোধের প্রতীক নয়; বরং মুসলিম সভ্যতার সমৃদ্ধ শিল্প-ঐতিহ্য ও ঐতিহাসিক দক্ষতারও এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। দেশি-বিদেশি দর্শনার্থীরা এটি দেখতে ভিড় করছেন এবং ইসলামি ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করছেন।

বিশেষজ্ঞদের মতে, অতীত যুগে ইসলামি শিল্পীরা কুরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশে নানা সৃজনশীল পদ্ধতি অবলম্বন করতেন। পিতলের ওপর খোদাইকৃত এই কুরআন সেই ঐতিহাসিক ঐতিহ্যেরই একটি বিরল উদাহরণ।

সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ