সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

মক্কা-মদিনা ট্রেনযাত্রায় সুখবর: আসন বাড়ল ২২ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজযাত্রীদের সেবায় ৩৫টি বৈদ্যুতিক ট্রেন, প্রতিটিতে আসন ৪১৭টি। সৌদি গ্যাজেট
হজ মৌসুমে হজযাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক করতে মক্কা–মদিনা রুটে চলাচলকারী হারামাইন হাই-স্পিড রেলওয়ের সক্ষমতা বাড়িয়েছে সৌদি আরব।

সৌদি আরব রেলওয়েজ (এসএআর) জানিয়েছে, হজ মৌসুমে হারামাইন ট্রেনের সক্ষমতা ২.২১ মিলিয়নের বেশি আসনে উন্নীত করা হয়েছে। হজ মৌসুমে যাত্রীদের চাপ সামাল দিতে পরিচালনা করা হবে ৫ হাজার ৩০০টিরও বেশি ট্রিপ।

কর্তৃপক্ষ জানায়, হজ মৌসুমে ৩৫টি আধুনিক বৈদ্যুতিক ট্রেন সার্ভিসে থাকবে। প্রতিটি ট্রেনে ৪১৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রায় ৪৫৩ কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলাচল করে।

হারামাইন হাই-স্পিড রেলওয়ে মক্কা, জেদ্দা, কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি এবং মদিনাকে সংযুক্ত করেছে। ফলে হজযাত্রীরা বিমানবন্দর থেকে সরাসরি পবিত্র শহরগুলোতে দ্রুত পৌঁছাতে পারবেন।

সৌদি রেলওয়েজ বলছে, এতে করে হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী হবে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির বিষয় হবে।

একনজরে হারামাইন ট্রেন সার্ভিস

মোট আসন: ২২.১ লাখ

ট্রিপ: ৫,৩০০টির বেশি

ট্রেন: ৩৫টি বৈদ্যুতিক

গতি: ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিমি

রুট: মক্কা-জেদ্দা-এয়ারপোর্ট-মদিনা

সূত্র: গালফ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ