সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

‘নবীজির সিরাত আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত আন্তর্জাতিক সিরাত জাদুঘর ও ইসলামি সভ্যতা জাদুঘরের শাখায় দর্শনার্থীর সংখ্যা এক কোটিতে পৌঁছেছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সেখানে অংশ নেন রাবেতা আলমে ইসলামির মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংস্থাটির সদর দপ্তরে, যেখানে জাদুঘরটির শাখা পরিচালিত হচ্ছে। এতে ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের মুফতি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, আলেম, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. আল-ঈসা বলেন, জাদুঘরটির মূল লক্ষ্য হলো মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। তিনি বলেন, ইন্টার‌্যাকটিভ প্রযুক্তির সাহায্যে সিরাতের ঘটনাগুলোকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা শুধু পড়েই নয়, দৃশ্য ও অভিজ্ঞতার মাধ্যমেও তা উপলব্ধি করতে পারেন। এ সময় তিনি আধুনিক প্রযুক্তির সাহায্যে নবীজির জীবনীকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার তাগিদ দেন।

তিনি আরও জানান, জাদুঘরটিতে বিপুলসংখ্যক অমুসলিম দর্শনার্থীও এসেছেন এবং তারা এর বিষয়বস্তু ও উপস্থাপনার প্রশংসা করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মরক্কোর আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রী আহমেদ আত-তাওফিক, মোহাম্মাদিয়া লিগ অব স্কলার্সের মহাসচিব আহমেদ আব্বাদি এবং আইসেস্কোর মহাপরিচালক সালেম আল-মালিক। এছাড়া বিভিন্ন দেশের মুফতি ও আলেমরাও বক্তব্য দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ