রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

হজযাত্রীদের সেবা নিশ্চিতে কড়া নীতিমালা সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজযাত্রীদের সেবার মান উন্নত করতে এবং হয়রানি বন্ধে মক্কা ও মদিনার আবাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কড়া নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বারবার অনিয়ম করলে গুণতে হবে দ্বিগুণ জরিমানা, এমনকি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে লাইসেন্স।

শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিলকদ মাসের শুরু থেকে মহররমের মাঝামাঝি পর্যন্ত এই বিশেষ নজরদারি ও নিয়ম কার্যকর থাকবে।

সৌদি কর্তৃপক্ষের নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি একই অপরাধ বারবার করে, তবে প্রতিবারই জরিমানার পরিমাণ বাড়বে। যদি হজের মৌসুম চলাকালীন কোনো নিয়ম লঙ্ঘন করা হয় এবং পরে আবারও একই ভুল হয়, তবে আগের চেয়ে দ্বিগুণ জরিমানা আদায় করা হবে। এমনকি হজের মৌসুম শেষ হওয়ার পরেও যদি আগের কোনো অনিয়মের পুনরাবৃত্তি ঘটে, তবুও কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আর্থিক জরিমানার পাশাপাশি অপরাধের ধরন বুঝে কঠোর প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান পরপর তিনবার নিয়ম ভাঙলে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে। এ ছাড়া সাময়িকভাবে কার্যক্রম স্থগিত বা প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে কর্তৃপক্ষের হাতে।

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ৫টি ভাগে ভাগ করে এই জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে সাধারণ মানের আবাসন ব্যবস্থা। প্রতিষ্ঠানের আকার ও সক্ষমতা অনুযায়ী এই জরিমানা বন্টন করা হয়েছে। যেমন ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য ২৫ শতাংশ, ছোট প্রতিষ্ঠানের জন্য ৫০ শতাংশ, মাঝারি প্রতিষ্ঠানের জন্য ৭৫ শতাংশ এবং বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে শতভাগ জরিমানা কার্যকর হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ