সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

ভিডিও ফাঁসে বিপাকে বাবরি মসজিদের সেই হুমায়ুন কবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীরের নবগঠিত আমজনতা উন্নয়ন পার্টি। তবে ভোটের আগ মুহূর্তে তার একটি ভিডিও ফাঁস ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে তোলপাড়। ভোটের আগে এই ইস্যুতে তিনি অনেকটা বিপাকে পড়েছেন। তার সঙ্গে জোট করেছিল আসাদুদ্দিন ওয়াইসির দল। এই ভিডিও ফাঁসের পর তারা জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত প্রায় ১৯ মিনিটের ভিডিওতে হুমায়ুন কবীরকে বিভিন্ন বক্তব্য দিতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, নির্বাচনে মুসলিম ভোট সরিয়ে আনতে পারলে হিন্দু ভোট সরাসরি বিজেপির দিকে যাবে এমন মন্তব্য করছেন তিনি। এছাড়া বড় অঙ্কের অর্থ লেনদেনের কথাও সেখানে উল্লেখ রয়েছে।

ভিডিওতে আরও দাবি করা হয়েছে, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এর মধ্যে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা এবং মোহন যাদবের নাম উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়। এমনকি সরকার গঠনে বিজেপিকে সমর্থন দেওয়ার বিনিময়ে উপ-মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার কথাও ভিডিওতে বলা হয়েছে বলে দাবি শাসক দলের।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করে বিজেপিকে ক্ষমতায় আনাই ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তার দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

হুমায়ুন কবীর আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে তার সম্মানহানি করা হচ্ছে। ২০১৯ সালের পর বিজেপির কোনো নেতার সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, এক কোটি টাকার চুক্তির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। রাজ্যের ২৯৪টি আসনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ