সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

ওমরায় গিয়ে বিপাকে সাড়ে তিন হাজার বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ওমরা পালনে মক্কা-মদিনায় গিয়ে বিপাকে পড়েছেন সাড়ে তিন হাজার বাংলাদেশি। যুদ্ধের কারণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছেন না।

আটকে পড়া অনেকের টিকিট বাতিল হওয়ায় দেশে ফেরার উপায় নেই, আবার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় থাকা-খাওয়ার খরচও বহন করছে না ট্রাভেল এজেন্সিগুলো। নতুন করে দেশে ফেরার জন্য ৫০-৬০ হাজার টাকা খরচ হচ্ছে, যা অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের প্রধান কনসাল কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, অনেক যাত্রীর টিকিট বাতিল হয়ে গেছে। ট্রাভেল এজেন্সিগুলো নতুন টিকিট কাটতে বলছে, এজন্য অতিরিক্ত ৫০-৬০ হাজার টাকা চাইছে। হোটেল বিল দিতে না পারা, খাবারের খরচের অভাবসহ নানা সমস্যায় তারা প্রতিদিন আমাদের মিশনে এসে সহায়তা চাইছেন।

জানা গেছে, ফ্লাইট বা টিকিট বাতিল হলে এয়ারলাইন্স সাধারণত টাকা ফেরত দেয়, তবে তা সময়সাপেক্ষ। আপাতত আটকে পড়া যাত্রীদের নতুন টিকিট কিনে দেশে ফেরতে হচ্ছে। যেসব এয়ারলাইন্স ফ্লাইট চালু রেখেছে, সেখান থেকে নতুন টিকিট ছাড়াই ফেরানো সম্ভব।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ