সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

ভারতের পশ্চিমবঙ্গে আজহারীর মাহফিলের নামে প্রতারণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় ওয়ায়েজ ও ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশের পাশাপাশি ভারতেও ব্যাপক জনপ্রিয়। তবে ভারতে তিনি মাহফিল না করলেও সেখানে তার নামে মাহফিলের প্রচারণার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে মাওলানা আজহারী নিজেই সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ ব্যাপারে সতর্ক করেন। আজহারীর পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে। এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ্যাচার। এই মাহফিলের সাথে কোনোভাবেই আমার কোন সম্পৃক্ততা নেই। স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছি, এমতাবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই।

সকলের জ্ঞাতার্থে জানাতে চাই— এধরণের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ