রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা দুজনই সৌদি আরবের নাগরিক।

রোববার (৯ নভেম্বর) সৌদির বার্তাসংস্থা এসপিএ  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজই দুজনের দণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ আরও জানিয়েছে, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার পরিকল্পনা করেছিল।

তবে কবে কোথায় হামলা তারা হামলা চালানোর চেষ্টা করেছিল সেটি নিশ্চিত নয়।

সৌদি আরবে কোনো রাজনৈতিক দল, সশস্ত্র দল তৈরি এবং সেগুলোতে যোগ দেওয়া নিষিদ্ধ। এছাড়া সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের বিক্ষোভও করতে পারবে না।

কেউ এসবে জড়ালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া এবং সেগুলো কার্যকর বেশি হয়ে থাকে।

সূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ