পাকিস্তান সরকারের আমন্ত্রণে এক মাসের সফরে সোমবার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানে পৌঁছেছেন সুপরিচিত ইসলাম প্রচারক ও আলোচক ডা. জাকির নায়েক। করাচি, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন তিনি।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জাকের নায়েককে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব প্রকল্পের চেয়ারম্যান রানা মাশউদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আত্তা-উর-রহমান, জাতীয় পরিষদবিষয়ক সচিব শমশের আলী মাজারি এবং অন্যরা। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
গত তিন দশকের মধ্যে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। এর আগে শেষবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন ১৯৯২ সালে। ওই সফরে তিনি প্রখ্যাত ইসলামি আলোচক ডা. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেছিলেন।
আগামী ৫ অক্টোবর করাচিতে জাকির নায়েক বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন এই ধর্মপ্রচারক।
এছাড়া বেশ কয়েকটি মসজিদে তিনি জুমার নামাজেও ইমামতি করবেন, বিভিন্ন জনসংযো