সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

যুদ্ধবিরতি চুক্তিতে ই’সরায়েলের কোনো স্পষ্ট অবস্থান নেই : কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। ফাইল ছবি : রয়টার্স

গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিষয়ে তারা ইসরায়েলের ‘স্পষ্ট অবস্থানের’ জন্য অপেক্ষা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘আমরা এখনো ইসরায়েলি সরকারের কাছ থেকে বাইডেনের দেওয়া নীতিগুলোর প্রতি খুব স্পষ্ট অবস্থান দেখতে পাইনি।’ পাশাপাশি উভয় পক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো ‘নির্দিষ্ট সমর্থন’ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

আনসারি একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইসরায়েলি মন্ত্রীদের কাছ থেকে আসা পরস্পরবিরোধী বিবৃতি পড়েছি এবং দেখেছি, যা বর্তমান প্রস্তাবে ইসরায়েলে একটি ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে খুব বেশি আস্থা দেয় না।