সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই সাথে এই অপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে ৫৭ জাতির মুসলিম এ সংস্থা।

গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসি’র ১৫তম শীর্ষ সম্মেলন শেষে গৃহীত প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। গত ৪ ও ৫ মে বানজুলে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটি বলেছে, গাজায় অপরাধযজ্ঞ এবং গণহত্যা বন্ধের জন্য ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবারুদ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। কারণ বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে উৎসাহিত হচ্ছে।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বন্ধের জন্য তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ আইনগত চাপ সৃষ্টির জন্য সদস্য দেশগুলোর প্রতি প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া, গাজা উপত্যকায় এখনই নিঃশর্ত ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ওআইসি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ