সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

কদরের সম্ভাব্য রাতে আল আকসায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের আল আকসা মসজিদে কদরের সম্ভাব্য রাতে দুই লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন। 

শনিবার ফিলিস্তিনভিত্তিক বার্তাসংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের শেষ শুক্রবার দুই লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন। আল আকসার গেটে কঠোর বিধিনিষেধ এবং ইসরায়েলি সেনা সদস্য থাকা সত্ত্বেও বরকতময় রজনী কদরের সম্ভাব্য রাতে তারা সেখানে নামাজ আদায় করেন।

সূত্রটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। তারা পশ্চিমতীরের মুসল্লিদেরও জেরুজালেমে প্রবেশে অস্বীকৃতি জানিয়েছিল। ওল্ড সিটি ও আল আকসা মসজিদের প্রবেশ পথে যুবকদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের প্রবেশের অনুমতি দিয়েছে।

ইসরায়েলি বাহিনী জেরুজালেমে প্রবেশের জন্য ইসরায়েল সরকারের অনুমতি না থাকায় কালান্দিয়া এবং বেতেলহেম চেকপয়েন্টে কয়েক ডজন বয়স্ক মুসল্লিকে ফিরিয়ে দেয়।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ওল্ড সিটি ও তার আশেপাশের এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়েছে। জেরুজালেমের ওল্ড সিটি এবং আশেপাশের এলাকায় প্রায় ৩ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা ওল্ড সিটির চারপাশের অনেক রাস্তা বন্ধও করে দিয়েছে। সূত্র : ওয়াফা নিউজ এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ