সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসের প্রথম ১৫দিনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন দেড় কোটি মুসল্লি। মক্কা শরীফে উমরাহ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। দেড় কোটি মুসল্লির মসজিদে নববীতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সৌদির এক কর্মকর্তা।

কাবা ও মসজিদে নববীদের দায়িত্বে থাকা জেনারেল অথরিটির তথ্য ও পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা সুলতান আল বাদ্রি জানিয়েছেন, যেসব মুসল্লি মসজিদে নববীতে এসেছিলেন তাদের স্বাগত জানানোর পাশাপাশি বেশ ভালোভাবে পরিকল্পিত সেবা দেওয়া হয়েছে।

মদিনার মসজিদে নববীর পাশেই অবস্থিত বিশ্বনবী হযরত মোহাম্মদ সা.-এর রওজা শরীফ। এই রওজা শরীফের পাশে নামাজ আদায়ের জন্য ৫ লাখ মুসল্লিকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। বছরের সবদিনই মক্কা ও মদিনায় যান হাজার হাজার মুসল্লি। তবে রমজান আসলে এই ভিড় বহুলাংশে বৃদ্ধি পায়।

রমজানে মক্কায় আসা সব মুসল্লি যেন অন্তত একবার ওমরাহ করার সুযোগ পান সেটি নিশ্চিতে এবার একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দিয়েছে সৌদির সরকার। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে অন্যান্য আরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ