শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা

কুমিল্লার প্রসিদ্ধ আলেম মাওলানা ছাদেকুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার প্রসিদ্ধ আলেম, প্রবীণ ইমাম ও খতিব মাওলানা ছাদেকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সময় টেলিভিশেনর অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীমের শ্রদ্ধেয় শ্বশুর। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ার আমড়াতলীর পূর্ব নলুয়া উত্তরপাড়া।

মাওলানা ছাদেকুর রহমান হাটহাজারী মাদরাসার একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন কুমিল্লা শহরের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রায় ১৮ বছর কুমিল্লা সালাহউদ্দিন রোডস্থ সদর হাসপাতাল মসজিদে ইমাম-খতিবের দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর ইন্তেকালে কুমিল্লার ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ