সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮


সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, রোববার সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার তাওফিক কামনা করেন।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার (রিপ্যাট্রিয়েশন) আইনি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও তৎপর ভূমিকা পালন করতে হবে। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ