মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবা দিচ্ছে এআই রোবট এবার বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

শিবিরের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, লেখক, গবেষক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ও সবশেষ বিশ্ববিদ্যালয়টির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত আ জ ম ওবায়েদুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেই সমধিক পরিচিত ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে ‘তরুণ তোমার জন্য‘ ও ‘স্বপ্নের ঠিকানা‘ উল্লেখযোগ্য।

আজ রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ