মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ

মালয়েশিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই কর্মী নিজের হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় প্রথমে একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়।

পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল তার ওপর চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী ও দুই স্থানীয় তরুণ সামান্য আহত হয়েছেন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় বিষয়টি তদন্তাধীন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে তথ্য দিতে আহ্বান জানিয়েছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ