শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৬ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী ও এক স্থানীয় মালয়েশিয়ান নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার (০৫ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

কুয়ালালামপুর সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা এক বিবৃতিতে জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের মাঝখানের লেনে ইঞ্জিন বিকল হয়ে একটি লরি দাঁড়িয়ে ছিল। সে সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনা দেখে সহায়তার জন্য সেখানে আরও একটি লরি থামে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা তৃতীয় একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সবকটি যানবাহনকে একসাথে ধাক্কা দিলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি প্রবাসী ওই পিকআপ ভ্যানটির চালক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি এবং স্থানীয় ওই লরি চালক তাদের নিজ নিজ গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে আসা লরির ধাক্কায় তারা অন্য গাড়ির নিচে চাপা পড়েন। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তাদের মৃত্যু হয় ঘটনাস্থলেই। 

এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৫ ও ৪৩ বছর বয়সী দুজন মালয়েশিয়ান এবং ৩৮ বছর বয়সী একজন বিদেশি নাগরিক রয়েছেন। 

প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, পেছন থেকে আসা সর্বশেষ লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের শ্বাস-প্রশ্বাস পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি। তবে তার মূত্র পরীক্ষার (ড্রাগ টেস্ট) ফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ