ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গ্রিসে থাকা সকল অনিবন্ধিত ও অনুমোদনহীন মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে এমন ৬০টি মসজিদ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরিচালিত প্রায় ২০ থেকে ২৫টি মসজিদ থাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দেশটির অভিবাসন ও আশ্রয়নবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সম্প্রতি এক সংসদীয় কমিটির বৈঠকে জানান, নতুন ‘ল ৫২২৪/২০২৫’-এর ২৮ নম্বর ধারা কার্যকর করে অনুমোদনহীন উপাসনালয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে এথেন্স-এর অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি বেজমেন্টে পরিচালিত মসজিদ সিলগালা করা হয়েছে।
অভিযুক্ত বাংলাদেশি ইমামের রেসিডেন্স পারমিট বাতিল করে তার বিরুদ্ধে সরাসরি ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। স্থানীয় এক নাগরিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মসজিদে অভিযান চালায়
সরকারের ভাষ্য অনুযায়ী, এথেন্সের ভোটানিকস এলাকায় অবস্থিত সরকারি মসজিদটিই মুসলিমদের জন্য একমাত্র অনুমোদিত উপাসনালয়। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সরকারি মসজি