শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কুয়েতে প্রতিবাদ সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে কুয়েতে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে কুয়েতের আব্বাসিয়ায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দীন খোকন। যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।

বক্তারা সাংবাদিক তুহিনকে একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী হিসেবে স্মরণ করে বলেন, বর্তমান সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা দ্রুত তুহিন হত্যার জড়িতদের শাস্তির দাবি জানান এবং দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, বাংলা টিভির প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রবিউল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. হেবজু, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম, মারকাজ ওমর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ গোলাম সারোয়ার সিরাজী, মাওলানা ইসমাইল হোসেনসহ অন্যান্য কুয়েত ভিত্তিক মিডিয়া প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুর চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ