শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

মালদ্বীপে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালদ্বীপের রাজধানী মালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) দিবসটি উপলক্ষে রাজধানী মালের স্টার হোটেলে এ আয়োজন করে মালদ্বীপের বিএনপি শাখা। 

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। 

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মালদ্বীপ বিএনপি’র সভাপতি তার বক্তব্যে বলেন, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের তৎপরতা পরিচালনা করছে। দেশের মানুষের গণতন্ত্রের স্বার্থ রক্ষায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিএনপি’র  ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণের কল্যাণ সাধিত হবে মনে করেন তিনি। বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি’র প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন,  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহার মিয়া রানা,  সহ-সভাপতি মো. শাহ আলম,  এমরান হোসেন তালুকদার, মুক্তার হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম, মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক,  মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম,  সহ প্রচার সম্পাদক মো. মনির হোসেন,  সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, যুবদল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ