শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নির সমস্যা সমাধান হচ্ছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাওয়ার অব অ্যাটর্নি ইস্যুর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবির সমাধানে চেষ্টা করেনি কোনো সরকার। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান ও ব্যারিস্টার নাজির। সমস্যা সমাধানে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে অলিউল্লাহ নোমান।

ওই পোস্টে তিনি লিখেছেন, উপদেষ্টাদের বুঝিয়ে বলতে পারলে কাজ হয়। বাংলাদেশ সফরে আমি আর ব্যারিস্টার নাজির ভাই আসিফ নজরুলের সাথে দেখা করেছিলাম। আমাদের দেখা করার একমাত্র উদ্দেশ্য ছিল বৃটেনসহ অন্যান্য দেশের প্রবাসীরা পাওয়ার অব অ‍্যাটর্নি দিতে যে সমস্যার মুখোমুখি হন ব্রিটেন প্রবাসীরা সেটা বুঝিয়ে বলা। আমরা বিষয়টি বলার পরপরই আসিফ নজরুল বলেন কি করতে হবে সেটা বলেন।

আমরা বলার পর তিনি বললেন আপনারা লিখে দেন আমরা ব্যবস্থা নিব।

তিনি লিখেছেন, তখন মনে করেছিলাম তিনি মনে হয় পলিটিক্যাল পার্সনদের মতই মিষ্টি করে বলে আশ্বস্ত করলেন। কিন্তু না, তিনি মন্ত্রণালয়ের একজন উপসচিবকে ডেকে দায়িত্ব দিয়েছেন আমাদের নিকট থেকে বিষয়টি লিখিয়ে নিয়ে যেন প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করেন।

অলিউল্লাহ নোমান আরো লিখেছেন, ওই উপসচিব এবং উপদেষ্টার পিএস আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন।

আমরা লিখিতভাবে দিয়েছি কী করতে হবে। ইনশাআল্লাহ, বৃটেনসহ সব দেশের প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার জটিলতা কাটবে আশা করছি। পোষ্টটি দেখে দেশ-বিদেশের প্রবাসীরা আশা করছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ