আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা জটিলতা নিরসন হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসিফ আল হামুদি। গত সোমবার রাতে দুবাইয়ে সাংবাদিক ও কূটনীতিক মুশফিকুল ফজল আনসারীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত হামুদি বলেন, আমিরাতে বর্তমানে বাংলাদেশসহ বেশ কিছু দেশের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশের ভিসা কোনো রাজনৈতিক ইস্যুতে বন্ধ হয়নি। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি ভিসা জটিলতা দূর হতে পারে। তিনি বলেন, আমিরাতে বাংলাদেশির সংখ্যা ৭ থেকে ৮ লাখের মধ্যে ছিল। বর্তমানে তা বেড়ে ১২ লাখ ছাড়িয়ে গেছে। যেটা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন হামুদি। এর আগে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের বিষয়টি তাঁর নজরে আনেন। ইউএই বাংলাদেশ কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংবর