শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

টেক্সাসে বিএনপির আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় টেক্সাস বিএনপির উদ্যোগে একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আফ্রিকা, ইউরোপ ও উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সময়ন্বক আনোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির টেক্সাস শাখার সভাপতি ক্যাপ্টেন (অব.) সাইদুল হক সাইদ।

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের সন্তান টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুষার রেজাসহ অনেকে।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের নীতি-আদর্শ নিয়ে আলোচনা করেন। এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যও তুলে ধরেন তারা।

এছাড়া বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়া, তারেক রহমান ছাড়াও হাজার হাজার নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সব ষড়যন্ত্র ও মিথ্যা মামলা মোকাবিলা করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ