বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে গত ১৬ নভেম্বর ২০২৪ শনিবার বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ‘ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবদান শীর্ষক সীরাত সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী সৈয়দ রিয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপূরী, ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, খেলাফত মজলিস যুক্তরাজ