শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে বাসায় এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সামাদের রুমে এ বিস্ফোরণ ঘটে।

নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাস জীবন। বুধবার সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।

পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে মাতম।

স্থানীয় হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজল মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ