মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ

ইতালি যাওয়ার পথে নিহত ৮ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো আট বাংলাদেশির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢামেক হাসপাতাল মর্গ থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

মৃত যুবকরা হলেন— মাদারীপুর জেলার রাজৈর থানার সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২২), একই থানার কদমবাড়ি গ্রামের মৃত পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৮), সরমঙ্গল গ্রামের মামুন শেখ (২৪), কোদালিয়া গ্রামের কাজী সজীব (১৮), কেশরদিয়া গ্রামের তোতা খলিফার ছেলে কায়সার খলিফা (৩৫), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দাদন শেখের ছেলে রিফাত শেখ (২৪), একই থানার পদ্মপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (২৫) এবং পদ্মাপট্টি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৩)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন (ঢাকা জেলা প্রশাসন) জানান, আমরা যতটুকু জেনেছি বিদেশ থেকে সবার মরদেহ ময়নাতদন্ত শেষে দেশে পাঠানো হয়েছে। তারপরও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের একজন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্তের কাগজপত্র পরীক্ষা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসআই জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৪ টা থেকে শুরু করে একে একে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ