মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ

কাতারে ফেনী সমিতির আয়োজনে প্রবাসীদের সম্মানে ইফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে.এম.সুহেল আহমদ, কাতার :কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে ফেনী প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে কাতারস্থ ফেনী সমিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শহীদ উল্লাহ হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন ও উপদেষ্টা এস.এম. ফরিদুল হক।

বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শহীদুল হক, সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী ও অনুষ্ঠানের আহ্বায়ক দিদারুল আলম আরজু। 

তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 
সিনিয়র সহ-সভাপতি কাজী শাহজাহান, মেজবাহ উদ্দিন রনি, এনামুল হক আলম, সিআইপি জালাল আহমদ, বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, এরাবিয়ান এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নূরুল কবির চৌধুরী, মানিক রহামান সহ কাতারস্থ  বাংলাদেশ কমিউনিটির ও বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন দেশ থেকে আগত ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহিম। অনুষ্ঠান শেষে সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ