১৫৯ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল আগস্ট মাসে। ১৯৭ কোটি ডলার এর আগের মাস জুলাইয়ে এবং ২১৭ কোটি ডলার এসেছিল জুন মাসে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৯.৫০ টাকা ধরে) চার হাজার ৩৮ কোটি টাকারও বেশি। এ চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে মোট ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে তিন কোটি বিশ লাখ ৮০ হাজার ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে, বিশেষায়িত দুই ব্যাংকের এক ব্যাংকে এসেছে ৫৯ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছ
