শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের 

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নবগঠিত কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিনের পরিচালনায় ১০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের এক কনফারেন্স হলে সভায অনুষ্ঠিত।  শুরুতে পবিত্র কুরআনে মাজিদ থেকে দারস পেশ করেন শাখার সহ সাধারন হাফিজ মাওলানা লিয়াকত হুসাইন।

নির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, মুফতি মাশহুদুর রহমান, আলহাজ্ব সৈয়দ রফিকুল হক, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী, আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ,

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, প্রচার সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান সিরাজ, নির্বাহী সদস্য মাওলানা নাঈম আহমদ।

সভায় দারসে ক্বোরআন, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, হেদায়েতী বক্তব্য,সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

সভায় নেতৃবৃন্দ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধের দাবীতে আগামী ৭ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেইটে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য দলের নেতা কর্মী ও দেশবসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ