সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসী আলেমের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আমেরিকা প্রবাসী আলেম মাওলানা নুর উল্লাহ। ছবি: সংগৃহীত

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় আমেরিকা প্রবাসী আলেম মাওলানা নুর উল্লাহ (৩৬) নিহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।

নুর উল্লাহ মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা গ্রামের বিসমিল্লাহ হাজী বাড়ির বাসিন্দা ও আমেরিকা প্রবাসী মাওলানা মো. ইউসুফের ছেলে।

আরো পড়ুন: কাতারে বাংলাদেশী মুসলিম কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুর উল্লাহ'র মামা ইসহাক মাসদু জানান, শনিবার সন্ধ্যায় বারইয়ারহাট বোর্ড অফিস জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে সে মারা যায়।

তিনি আরেও জানান, নুর উল্লাহ সপরিবারে আমেরিকা থাকেন। দুই মাস আগে স্ত্রী, ৩ মেয়ে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। তার মা-বাবা আমেরিকা থেকে আসলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আমি দুর্ঘটনায় নিহতের বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।

এমআর/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ