শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

কাতারে বাংলাদেশী মুসলিম কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

কে.এম. সুহেল আহমদ,
কাতার প্রতিনিধি

কাতারে নবগঠিত বাংলাদেশী মুসলিম কমিউনিটি কাতার-এর উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

৩০ আগস্ট (বুধবার) রাতে কাতারের রাজধানী দোহার তারকা হোটেল সারাইয়া কর্ণিশ- এ ইমাম, মুয়াজ্জিন, ইসলামী স্কলার, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। 

প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলোচক মুফতি ইব্রাহিম। বিশেষ আলোচক ছিলেন ‘বাহরাইন তা’লীমূল কুরআন’-এর পরিচালক সালাউদ্দিন আহমেদ।

আরো পড়ুন: কাতারে বাংলাদেশী অভিবাসীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

মুফতি ফজলুর রহমান ত্বহা ও  হাফেজ মাওলানা মাকসুদুল আরেফিন এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ উল্ল্যাহ, হাফেজ মাওলানা রেজাউল করিম। 

সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন ইমাম ও ক্বারী নূর মোহাম্মদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফয়সাল মাহমুদ, মাহবুব রিয়াজ ও ডা. মাওলানা মাসুদ কায়সার। 

আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মো: শহীদুল হক, সফিকুল ইসলাম,এম.এম.নূর, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, কাজী শামীম, এম,এ সালাম সহ আরও অনেকে।

এমআর/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ