সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক কয়েক দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ দগ্ধ ৩ যেখানে হওয়ার কথা ছিল সিনেমা হল, ছদর সাহেব গড়লেন ইলমের মিনার লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবিকাকে আরও টেকসই করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় এ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় জনপদের মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এ অর্থ কাজে লাগানো হবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সংস্থাটি বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দিয়ে থাকে। অন্যদিকে, বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে সহায়তা নিলে সুদের হার তুলনামূলক বেশি হয়। এ কারণে বিশ্বব্যাংককে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্পের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছেন বলে ধারণা করা হয়। এ অবস্থায় রাজধানীকে আরও বসবাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংস্থাটি বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

ড. আবদুল মঈন খান বলেন, ঢাকার নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা দিনরাত পরিশ্রম করে বস্তিতে বসবাস করেন, তাদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশা করছি, আগামী এক থেকে দুই বছরের মধ্যে সেখানে একটি মডেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করা যাবে।

বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে এ বিষয়ে জানানো হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ