শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শায়খুল হাদিস মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও স্মৃতিবিষয়ক গ্রন্থ ‘শায়খুল হাদীস মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

ওইদিন ঢাকার ধূপখোলায় সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। মাওলানা আব্দুল গনী রহ. ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকার শায়খুল হাদিস ও মহাপরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা রুহুল আমীন খান উজানবী, দারুর রাশাদের শায়খুল হাদিস মাওলানা হাবীবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ড. মুশতাক আহমদ, জামিয়া আরাবিয়া রহমানিয়া, সাতমসজিদের শায়খুল হাদিস মুফতি হিফজুর রহমান এবং আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানী নগরের শায়খুল হাদিস ও প্রধান মুফতি মুফতি বশিরুল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন আল জামিয়াতুল আশরাফিয়া রহমতুল্লাহর শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা আব্দুল কাদের, জামিয়াতু ইব্রাহিমের শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান, দক্ষিণখান দারুল উলুম মাদরাসার শায়খুল হাদিস ও নায়েবে মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম ও মুফতি ইমাদুদ্দীন, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা মনির হোসাইন কাসেমী, জামালুল কুরআন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান এবং আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মাওলানা অছিউর রহমান।

আমন্ত্রিত অন্য অতিথিদের মধ্যে রয়েছেন লেখক ও কলামিস্ট মাওলানা রুহুল আমিন সাদী, বাংলাদেশ ইসলামী নেযামে পার্টির নির্বাহী আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, জামিউল উলূমিল কুরআনীয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি আবদুল আজিজ এবং রেলওয়ে জামেয়া মাহমুদিয়ার মুহতামিম মাওলানা সুলতান আহমদ জাফরী।

অনুষ্ঠান উপস্থাপনা করবেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

বইটি পরিবেশনায় রয়েছে গ্রন্থালয়। বাংলাবাজারের ইসলামী টাওয়ারের দ্বিতীয় তলায় ৩৭ নম্বর দোকানে বইটি পাওয়া যাবে। আয়োজক ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর ০১৭৮২১৫৬৬৬৩ এবং পরিবেশকের নম্বর ০১৭১৭৬২৮০৬৭।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ