শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

বৃষ্টির দিনে সহজ রেসিপিতে রাঁধুন ইলিশ খিচুড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিশ মাছ নিয়ে বাঙালির রসনার শেষ নেই। আর বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো জমেই না। আছে স্বাদের সেরা মজার মজার রেসিপি। কোনো রেসিপি বেশ সহজ আবার কোনোটি একটু জটিল। আমরা ব্যস্ততার কারণে সহজ রেসিপি একটু বেশি অনুশীলন করি। আপনি ঝটপট ও খুব সহজে তৈরি করতে পারেন ইলিশ খিচুরি। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু ইলিশ খিচুরি।

মাছের উপকরণ

১. ইলিশ মাছ চার টুকরা

২. সরিষা দুই টেবিল চামচ

৩. হলুদ গুঁড়া এক চা চামচ

৪. মরিচ গুঁড়া এক চা চামচ

৫. সরিষার তেল এক টেবিল চামচ

৬. কাঁচামরিচ একটা

৭. লবণ স্বাদমতো

খিচুরির উপকরণ

১. বাসমতি চাল বা ভাতের চাল দেড় কাপ

২. ভাজা মুগ ডাল এক কাপের তিনভাগের এক ভাগ

৩. পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ

৪. সয়াবিন তেল তিন টেবিল চামচ

৫. সরিষার তেল এক টেবিল চামচ

৬. কাঁচামরিচ ছয়-সাতটা

৭. লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

সরিষা ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখুন। এতে তিতাভাব কমে যাবে। একটি কাঁচামরিচ ও সরিষা বেটে নিন। এবার সরিষা বাটাসহ সব মসলা দিয়ে মাছ মেখে নিন। মাখা হলে মাছের গা থেকে অতিরিক্ত মসলা আলাদা করে নিন।

চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। ভাজা হলে মাছ থেকে যে মসলা আলাদা করেছেন সেটা দিন।

একটু নাড়াচারা করে এতে চাল ও ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে চাল ও ডালের দ্বিগুণ পানি দিন। এবার লবণ দিয়ে দিন। চাল অর্ধেক ফুটলে মাছ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন। চাল সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ