শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

সফলতা অর্জনে কোরআনে বর্ণিত ৩ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবজীবনে সফলতার জন্য কিছু মৌলিক মাপকাঠি ও গুণাবলী অপরিহার্য। কোরআন, হাদিস ও অভিজ্ঞতার আলোকে এসব গুণ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে পবিত্র কোরআনের সুরা লুকমানে সফল ও হেদায়েতপ্রাপ্ত মানুষের তিনটি প্রধান গুণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সুরা লুকমানের বর্ণনা অনুযায়ী সফলতার মূল চাবিকাঠি হলো— নামাজ আদায় করা, যাকাত প্রদান করা এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। এই তিনটি গুণ মানুষের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করে।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন— الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّكٰوۃَ وَ هُمۡ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ ؕ اُولٰٓئِكَ عَلٰی هُدًی مِّنۡ رَّبِّهِمۡ وَ اُولٰٓئِكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ
 
অর্থাৎ, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে— তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম। (সুরা লুকমান: ৪-৫)

এ আয়াতে তিনটি গুণকে সফলতার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। নিয়মিত সালাত আদায় মানুষকে আল্লাহর আনুগত্যে স্থায়ী করে এবং পাপ থেকে বিরত রাখে। যাকাত প্রদানের মাধ্যমে দুনিয়াবি সম্পদের প্রতি আসক্তি হ্রাস পায়, আত্মত্যাগ ও পরোপকারের মানসিকতা গড়ে ওঠে। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে, জবাবদিহিতার বোধ জাগ্রত করে এবং স্বেচ্ছাচারিতা থেকে বিরত রাখে।

ফলে তারা আর নিছক প্রাণীর মতো মুক্তভাবে জীবন কাটায় না; বরং একজন দায়িত্বশীল বান্দা হিসেবে আল্লাহর গোলামি স্বীকার করে এবং সর্বদা তাঁর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ