শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব বলেছেন, কোনো প্রধানমন্ত্রী যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেজন্য গণভোটের বিকল্প নেয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) মেহেরপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধানকালে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহম্মদ তৈয়্যব বলেন, বিগত দিনে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার হাতেই ক্ষমতা ছিল। তিনিই সংসদীয় নেতা, সরকারপ্রধান, মন্ত্রিপরিষদ নেতা, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেন। বিচার বিভাগের ওপর ক্ষমতা প্রয়োগ করেন। তার হাত ধরেই নিয়াগ হন প্রধান বিচারপতি। সংসদে আইনও পাস করা হয়। 

‘শুধু তাই নয়, তার ইচ্ছার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দুদক কেউই কাজ করতে পারে না। ফলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসে। এজন্য এই দেশে ক্ষমতার ভারসম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ দেওয়ার পরও প্রধানমন্ত্রী যাতে আবারও স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেজন্য পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর বিশ্বদ্যালয়ের উপাচার্য শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক সৈয়দ এনমুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ