ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ইলমি ভাবগাম্ভীর্য নিয়ে দেশের প্রাচীন ও বৃহত্তম কওমি শিক্ষাবোর্ড বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা আজ শনিবার (১৭ জানুয়ারি) শুরু হয়েছে।
পরীক্ষা শুরুর প্রাক্কালে বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান তার শুভেচ্ছা দোয়া ও নির্দেশনামূলক বক্তব্যে বলেন,
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা আল্লাহর ফজল ও করমে আজ ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার যথাসময়ে শুরু করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই সুযোগে সারাদেশে শিক্ষার্থী, অভিভাবক, নেগরান, মুমতাহিন, আসাতিযাসহ বেফাক-সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।
এই পরীক্ষা সারাদেশের ২৪০৭টি মারকাজে হিফজ-কিরাআতসহ ৭টি মারহালায় তিন লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার এবং ছাত্রী দুই লাখ ২৩ হাজার ২০৩ জন।
বেফাক সভাপতি বলেন, সভাপতি হিসাবে আমি বেফাকের সকল কমিটি এবং আমার সহকর্মীà