শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

অবাধ্য সন্তানকে অনুগত করার আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—

“আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এই নামগুলো স্মরণ করবে (জিকির করবে), সে জান্নাতে যাবে।”

(সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)

প্রত্যেকটি গুণবাচক নামের রয়েছে আলাদা ফজিলত ও উপকারিতা। এ গুণবাচক নামগুলোর নিয়মিত আমলে বহু সমস্যার সমাধান হয়ে থাকে।

আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো:

 (اَلشَّهِيْدُ) আশ-শাহীদু

উচ্চারণ: আশ-শাহীদু

অর্থ: প্রত্যক্ষকারী; যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব বিষয়ে অবহিত।

আমলের নিয়ম ও ফজিলত:

যদি কোনো পিতা-মাতার সন্তান (ছেলে বা মেয়ে) অবাধ্য, অসৎ কিংবা কথা না শোনে—

তাহলে পিতা বা মাতা যেন নিচের নিয়মে আমল করেন:

সন্তানের কপালে হাত রাখবেন। সন্তানের মুখমণ্ডল আকাশমুখী করবেন। অতঃপর আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাসসহ ‘আশ-শাহীদু’ নামটি ২১ বার পাঠ করবেন।

ফলাফল:

আল্লাহর রহমতে সে অবাধ্য সন্তান সৎ ও অনুগত হয়ে যাবে— ইনশাআল্লাহ।

যেসব মা-বাবা তাদের সন্তানের অবাধ্যতায় হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত, তাদের জন্য এই ছোট আমলটি হতে পারে অনেক উপকারী