শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা নুর আলম বিন শাহ জাহান ||

নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই শুরু করে পরিবারিক জীবন। পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য উত্তম জীবনসঙ্গীর বিকল্প নেই। উত্তম জীবনসঙ্গী না পেলে প্রতিটি মানুষের জীবনই হয়ে ওঠে দুর্বিষহ ও দুর্দশা গ্রস্থ। সে কারণেই  উত্তম জীবনসঙ্গী লাভে প্রত্যেকের আল্লাহর কাছে দোয়া করা একান্ত কর্তব্য।

চক্ষু শীতলকারী স্ত্রী লাভের দোয়া-  رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রব্বানা-হাবলানা-মিন আয্ওয়া-জ্বিনা-ওয়া যুররিইয়্যা-তিনা-কুররতা আ’ইয়ুনিঁও ওয়া জ‘আল্না-লিল মুত্তাকী-না ইমা-মা।

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন। (সূরা ফোরকান : ৭৪)

আমল: প্রত্যেক নামাজের (তা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে কোনো নামাজ হোক) শেষ বৈঠকে দোয়ায়ে মাছূরা পড়ার পর পবিত্র কুরআনে বর্ণিত এই আয়াতটি বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমল করলে আশা করা যায়,নেককার, দ্বীনদার, পরহেজগার ও আদর্শ স্ত্রী মিলবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনি আমলের মাধ্যমে উত্তম জীবনসঙ্গী লাভের তাওফিক দান করুন। আমিন।

লেখক: তরুণ আলেম ও সাংবাদিক

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ