সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মুসলিম দেশগুলো থেকে আসা অতিথি ও সাংবাদিকদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নামাজের স্থান ও জায়নামাজের সুন্দর ব্যবস্থা দেখা যাচ্ছে। এ আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, ভারতে একদিকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কোথাও নামাজ আদায়কে কেন্দ্র করে মুসল্লিদের হয়রানির অভিযোগ উঠছে, আবার কোথাও পুরোনো মসজিদকে অবৈধ আখ্যা দিয়ে ভেঙে ফেলার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে বিদেশি মুসলিম অতিথিদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

কিছু ব্যবহারকারী প্রশ্ন করছেন, দেশের মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে বিতর্ক থাকলে বিদেশি মুসলিম অতিথিদের জন্য কেন বিশেষভাবে নামাজের ব্যবস্থা করা হচ্ছে? তাদের কেউ কেউ এটিকে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

তবে অন্য একটি পক্ষ এ আয়োজনকে ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে, বিদেশি অতিথিদের ধর্মীয় চাহিদা পূরণ করা আতিথেয়তার স্বাভাবিক অংশ এবং এর মাধ্যমে আয়োজক দেশের সম্মানজনক আচরণই প্রকাশ পেয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ