রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

রাসুলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি ও মুক্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

তিনি বলেন, ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মাদ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ বাস্তবায়ন করতে হবে। বর্তমান সমাজে যে অশান্তি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, এর প্রতিকার রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের মধ্যেই রয়েছে।

শায়খ মাওলানা ফয়েজ আহমদ আরও বলেন, শুধু মুখে নবীপ্রেমের কথা বললেই হবে না; জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। ইসলামী অনুশাসন ও নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের স্পেন শাখার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পেন শাখার সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির আল-মাহদির সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ইলিয়াস আহমদ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ও মুফতি ইউসুফ হুসাইন আজহারি।

মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন তারিক বিন জিয়াদ মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন দেওবন্দী।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ