
|
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মুসলিম দেশগুলো থেকে আসা অতিথি ও সাংবাদিকদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নামাজের স্থান ও জায়নামাজের সুন্দর ব্যবস্থা দেখা যাচ্ছে। এ আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, ভারতে একদিকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কোথাও নামাজ আদায়কে কেন্দ্র করে মুসল্লিদের হয়রানির অভিযোগ উঠছে, আবার কোথাও পুরোনো মসজিদকে অবৈধ আখ্যা দিয়ে ভেঙে ফেলার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে বিদেশি মুসলিম অতিথিদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। কিছু ব্যবহারকারী প্রশ্ন করছেন, দেশের মুসলমানদের ধর্মীয় অধিকার নিয়ে বিতর্ক থাকলে বিদেশি মুসলিম অতিথিদের জন্য কেন বিশেষভাবে নামাজের ব্যবস্থা করা হচ্ছে? তাদের কেউ কেউ এটিকে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে অন্য একটি পক্ষ এ আয়োজনকে ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে, বিদেশি অতিথিদের ধর্মীয় চাহিদা পূরণ করা আতিথেয়তার স্বাভাবিক অংশ এবং এর মাধ্যমে আয়োজক দেশের সম্মানজনক আচরণই প্রকাশ পেয়েছে। সূত্র: ইউএনএ নিউজ আইও/ |