সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে সাংগঠনিক সফর শেষে ঢাকায় ফেরার পথে রাজধানীর মাতুয়াইল বিশ্বরোড এলাকায় ডাকাত দলের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা। এ সময় অস্ত্রধারীরা গাড়ির দরজা খুলে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন।

তিনি জানান, সাংগঠনিক সফর শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে মাতুয়াইল বিশ্বরোড এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় কয়েকজন অস্ত্রধারী হঠাৎ তাঁদের গাড়ির কাছে আসে। তারা গাড়ির দরজা খোলার চেষ্টা করে। একপর্যায়ে চালকের পাশের দরজা খুলে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ সময় গাড়িতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা সাঈদুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান হামিদীও ছিলেন।

মাতুয়াইল বিশ্বরোড দিয়ে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, গাড়ির দরজা সব সময় ভেতর থেকে লক করে রাখতে হবে। যানজট কিংবা ফাঁকা রাস্তায় গাড়ির গ্লাস পুরোপুরি নামানো থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে গাড়ি না থামিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ