সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। এবারের মেলায় বিশেষ সংযোজন হিসেবে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে স্মরণ করে প্রথমবারের মতো স্থান পেয়েছে ‘শাপলা কর্নার’ শীর্ষক একটি স্টল।

রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আয়োজিত এ বইমেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে সকাল ১০টা থেকে মেলা শুরু হবে। মাসব্যাপী এ আয়োজনে মোট ১৪৪টি স্টলে শতাধিক দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন জানান, ‘শাপলা কর্নার’-এর মূল উদ্দেশ্য ২০১৩ সালের সেই ঐতিহাসিক ঘটনাকে ছবি, তথ্য ও স্মৃতির মাধ্যমে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। একই সঙ্গে রাসুলপ্রেমের যে চেতনা থেকে মানুষ সেদিন রাজপথে দাঁড়িয়েছিল, সেটিকে ঐতিহাসিক স্মৃতà