শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত প্রায় দেড় বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এরও বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে মোট ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল।

ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণ করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে ভারতীয় পার্লামেন্টকে জানিয়েছিল, এটি শুধু ভারতের অবস্থান নয়; আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি স্বীকৃত ও প্রচলিত নীতি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরো সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ