শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির কঠোর সমালোচনা করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ভুল নীতির কারণে পাকিস্তান আজ কার্যত একটি ‘অবরুদ্ধ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, দেশের নীতিনির্ধারকরা আসলে কী ধরনের নীতি অনুসরণ করছেন, যার ফলে পাকিস্তান চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

শুক্রবার (৫ জুন) বেলুচিস্তানের পেশিনে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।

জমিয়ত প্রধান বলেন, জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় নীতির বিষয়ে প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়। দেশের জনগণের অধিকার রয়েছে জানতে চাওয়ার যে, কারা রাষ্ট্রের নীতি প্রণয়ন করছে এবং সেই নীতির ফলাফল কী হচ্ছে।

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তান তার জবাব দিয়েছে, তখন দেশের জনগণ সরকারের সেই অবস্থানকে সমর্থন করেছে। একইভাবে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান কোনো ইতিবাচক ভূমিকা পালন করলে সেটিও জনগণ স্বাগত জানায়। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রীয় নীতির সমালোচনা করা যাবে না।

মাওলানা ফজলুর রহমান অভিযোগ করেন, বর্তমানে ভারতের সঙ্গে সীমান্ত কার্যত অচল, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যও সীমিত হয়ে পড়েছে। পশ্চিম দিকের প্রতিবেশীদের সঙ্গেও স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক নেই। অন্যদিকে চীনের সঙ্গে সংযোগ স্থাপনের যে করিডোর রয়েছে, সেখানেও প্রত্যাশিত কার্যক্রম দেখা যাচ্ছে না।

তার ভাষায়, ‘চারদিকে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে পাকিস্তান ক্রমেই একটি অবরুদ্ধ রাষ্ট্রের রূপ নিচ্ছে। এটি কোনো দূরদর্শী নীতির ফল হতে পারে না।’

সন্ত্রাসবিরোধী অভিযান নিয়েও প্রশ্ন তোলেন জেইউআই প্রধান। তিনি বলেন, কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চললেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিশেষ করে সোয়াত ও খাইবার পাখতুনখোয়ায় একের পর এক সামরিক অভিযান পরিচালিত হলেও সন্ত্রাসবাদের সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, যদি দীর্ঘদিনের নীতির পরও সমস্যার সমাধান না হয়, তাহলে সেই নীতি ও কৌশল পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে মাওলানা ফজলুর রহমান দেশের রাজনৈতিক ও নিরাপত্তা নীতিতে জবাবদিহিতা, বাস্তবতা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ