রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

তুরস্কে শতাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের বুরদুর প্রদেশে ১২২জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। বুরদুর প্রাদেশিক মুফতি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হিফজ কোর্স শেষে তারা এ সাফল্য অর্জন করেন।

বুরদুরের একটি ইনডোর স্পোর্টস হলে আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তুরস্কের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুত করা একটি স্লাইডশো প্রদর্শন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুরদুরের গভর্নর তুলায় বাইদার বিলগিহান কোরআনের হাফেজ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্বের বহু অঞ্চলে আমাদের ভাই-বোনদের ওপর নিপীড়ন চলছে এবং তারা কঠিন সংগ্রাম করে চলেছেন, আমরা এর প্রত্যক্ষ সাক্ষী। এই সংগ্রামে দৃঢ় মনোবল নিয়ে টিকে থাকতে হলে কোরআনে কারিমের বাণী থেকে বিচ্যুত হওয়া যাবে না এবং জীবনের পথনির্দেশক হিসেবে হৃদয়ে কোরআন মাজিদকে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে কোরআন হেফজের আধ্যাত্মিক ও শিক্ষাগত গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই ১২২ শিক্ষার্থীর সাফল্য তাদের ধর্মীয় ও শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে তারা সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ